২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কর্মকর্তা শোয়েবের বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রসফায়ারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন রাজধানীর খিলগাঁও এলাকার ব্যবসায়ী রাকিব হাসান। মহানগর হাকিম এএম জুলফিকার হায়াত বাদির জবানবন্দি নিলেও এবিষয়ে কোনো আদেশ দেননি। শোয়েব ভয়ভীতি দেখিয়ে করে তার কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন বলে বাদি অভিযোগ করেছেন। এর আগে শোয়েবসহ র‌্যাব-৩ এর আরো দুই সদস্যের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় তারা তিন জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এছাড়া হত্যার হুমকি ও টাকা দাবির অভিযোগে শোয়েবের বিরুদ্ধে ঢাকার নির্বাহী হাকিমের আদালতেও একটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২১৫৫ ঘ.