২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তীর্ণের হারে সেরা যশোর বোর্ড

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার সবচেয়ে বেশি যশোরে। এ বোর্ডে ৭৮ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আগের বারের চেয়ে ছয় দশমিক ৫৩ শতাংশ বেশি। গত বছর উত্তীর্ণের হার ছিল ৭২ দশমিক ২৪ শতাংশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 09:53 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

যশোর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার সবচেয়ে বেশি যশোরে। এ বোর্ডে ৭৮ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আগের বারের চেয়ে ছয় দশমিক ৫৩ শতাংশ বেশি। গত বছর উত্তীর্ণের হার ছিল ৭২ দশমিক ২৪ শতাংশ। শনিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরীক্ষা নিয়ন্ত্রক আমিরুল আলম খান ফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডে ৪৮৫টি কলেজ থেকে মোট ৭৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৭ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯৩ জন। ১০ বছরের মধ্যে এবারই উত্তীর্ণের হার সবচেয়ে বেশি। ২০০৭ সালে উত্তীর্ণের হার ছিল ৫৯ দশমিক ৪৮ শতাংশ। ২০০৬ সালে ছিল ৫৪ দশমিক ৪০ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯ হাজার ৫৮ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯৮৫ জন। মানবিক বিভাগ থেকে ৪৫ হাজার ৬১৭ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৪ হাজার ৮৬৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬০১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮ হাজার ৮৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৬ হাজার ২৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫০৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ায় সেরা দশ কলেজ যশোর বোর্ডে মেধা তালিকায় সেরা দশের মধ্যে এবার প্রথম স্থানে আছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। এ কলেজ থেকে ৭১৯ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৬ জন শিক্ষার্থী। তারপরে রয়েছে খুলনা এম এম সিটি কলেজ। এ কলেজের ৭৪৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন, খুলনা সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে পেয়ে ৮৬ জন। খুলনা পাবলিক কলেজ থেকে ৬০ জন, ঝিনাইদহ ক্যাডেট থেকে ৪৬ জন, বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৫ জন, ঝিনাইদহ কেসি কলেজ থেকে ৪২ জন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ৩৪জন, যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে ৩৪, হামিদপুর আল হেরা কলেজ থেকে ৩৪, সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ২৮ ও কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজ থেকে ২৮ জন জিপিএ ৫ পেয়েছে। শতভাগ উত্তীর্ণ চার কলেজ যশোর বোর্ডের ৪৮৫টি কলেজের মধ্যে মাত্র চারটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কলেজ চারটি হল- যশোরের চৌগাছার জিসিবি আদর্শ কলেজ, বাগেরহাটের মোল্যার হাটের জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, খুলনা এমসি এসপি কলেজ ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ঝিনাইদহ কাডেট থেকে থেকে ৪৭ জন ও খুলনা এমসি এসপি কলেজ থেকে ৩২জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। যশোরের চৌগাছার জিসিবি আদর্শ কলেজ থেকে মাত্র তিনজন ও বাগেরহাটের মোল্যার হাটের জাতির জনক বঙ্গবন্ধু কলেজ থেকে দুই জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তিনটি কলেজ থেকে কেউ উত্তীর্ণ করেনি তিনটি কলেজ থেকে কেউ উত্তীর্ণ হয়নি। কলেজগুলো হল- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সেতারা আব্বাস টেকনিক্যাল বিএম কলেজ। এখান থেকে এবার নয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ ও যশোর গার্হস্থ্য অর্থনীতি কলেজ। এ দুটি কলেজ থেকে তিনজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অমল কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২২ ঘ.