টাঙ্গাইল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদরের ঘারিন্দা এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে শনিবার বাসের ধাক্কায় দুই রিকশা আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে রিকশাচালক।
সকাল ১০টায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এস আই) কোহিনুর মিয়া।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি যাত্রীবাহী বাস সকাল ১০টায় একটি রিকশাকে চাপা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়।
"এতে রিকশারোহী এক নারী ও এক পুরুষ ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় রিকশাচালক।"
আহত ব্যক্তিতে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩০০ ঘ.
bdnews24