২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে গুলি করে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই

ঝালকাঠি শহরে বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ী এবং তার সঙ্গীকে গুলিকে তাদের কাছে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের গুলিতে আহত ব্যবসায়ী হাসান ইমাম (৩০) ও তার সঙ্গী আব্দুল আজিজকে (৪০) প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঝালকাঠি, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝালকাঠি শহরে বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ী এবং তার সঙ্গীকে গুলিকে তাদের কাছে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের গুলিতে আহত ব্যবসায়ী হাসান ইমাম (৩০) ও তার সঙ্গী আব্দুল আজিজকে (৪০) প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে। ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায় ডাক্তার পট্টির মুসলিম গিনি হাউজের মালিক হাসান ইমাম ও ব্যবস্থাপক আব্দুল আজিজ দোকান বন্ধ করে রিকশায় চাঁদকাঠির বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি আসার পর দুটি মোটরসাইকেলে করে অজ্ঞাত পাঁচ ছিনতাইকারী পথরোধ করে তাদের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ছিনতাইকারীরা তাদের গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয় গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে ঝালকাটি সদর হাসপাতালে এবং পরে বরিশাল পাঠায়। ওসি জানান, ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। আহত ব্যবসায়ী হাসান ইমাম ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইকারীদের গুলি তার পায়ে ও বুকে লাগলেও জখম গুরুতর হয়। তার দোকানের ব্যবস্থাপক আজিজের পায়ে গুলি লেগেছে বলে তিনি জানান। তিনি দাবি করেন, তার ব্যাগে দুশ' ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.