২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জযপুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নিহত হাবুদ মণ্ডলের (৩৫) লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ নন্দাইল গ্রামের বাসিন্দা। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

জয়পুরহাট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জযপুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নিহত হাবুদ মণ্ডলের (৩৫) লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ নন্দাইল গ্রামের বাসিন্দা। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। জয়পুরহাট ৩ রাইফেলস ব্যাটেলিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু আনার জন্য সোমবার রাত ১২টার দিকে হাবুদ হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকলে বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি জানান, আহত অবস্থায় হাবুদ সীমান্তের ঝোপের ভেতর লুকিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে পরিচিতজনেরা তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৮ ঘ.