২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে একজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। বোমা তৈরির সময় এ বিস্ফোরণ হয় বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। বোমা তৈরির সময় এ বিস্ফোরণ হয় বলে পুলিশ ধারণা করছে। আহত শুকুরুদ্দীন (৩৫) বাগডাঙ্গা গ্রামের আমির আলীর ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, রাত ৯টার দিকে বাগডাঙ্গা পশ্চিমপাড়ার শুকুরুদ্দীনের বাড়িতে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় স্থানীয়রা আহত শুকুরুদ্দীনকে কয়েকজন সহযোগীর মাধ্যমে পালিয়ে যেতে দেখে। রাতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করে। সেখানে বোমা তৈরি হচ্ছিল বলে তারা ধারণা করছেন। আহসানুল হক জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে শুকুরুদ্দীন (৩৫), তার দুই ভাই তৈমুর রহমান (৫০) ও আমজাদ হোসেন (৫৮) এবং একই গ্রামের সেলিমের (৩৫) বিরুদ্ধে মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১১ ঘ.