২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে নবনিযুক্ত চার বিচারপতি শপথ নিলেন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চার বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাদেরকে শপথ পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এই নিয়োগকে কেন্দ্র করে আপিল বিভাগের বেঞ্চও পুনর্গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 05:10 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চার বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাদেরকে শপথ পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। গত ১৪ জুলাই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে এই ৪ বিচারপতিকে নিয়োগ দেন। তারা হলেন, বিচারপতি বি কে দাস, বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা। এই নিয়োগকে কেন্দ্র করে আপিল বিভাগের বেঞ্চও পুনর্গঠন করা হয়েছে। আপিল বিভাগে দু'টি বেঞ্চের জায়গায় বাড়িয়ে তিনটি করা হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে আপিল বিভাগের ১ নং বেঞ্চে বসবেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, বিচারপতি এম এ মতিন, বিচারপতি বি কে দাস ও বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। একই সময় থেকে আপিল বিভাগের ২ নং বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন বিচারপতি মোহাম্মদ ফজলুর করিম, বিচারপতি মো. জয়নাল আবেদীন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি এ বি এম খায়রুল হক। নবগঠিত ৩ নং বেঞ্চে বিচারকাজ করবেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি এস কে সিনহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১১১৭ঘ.