২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আ'লীগ নেতা কফিলউদ্দিন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. কফিলউদ্দিন হত্যা মামলায় চারজনের ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. কফিলউদ্দিন হত্যা মামলায় চারজনের ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জালালউদ্দিন বুধবার এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হল- ইকবাল, জাকির হোসেন, জয়নাল ও জামান। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মোতালেব, জসীম, ইসমাইল, শামসুল হক, তৈয়ব আলী, মালেক, ফারুক, শামসুল আলম, সিরাজ, তোফাজ্জল, মাসুম ও অলিকে। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ সানারপাড়ে নিজের মালিকানাধীন মার্কের্টের সামনে ব্যবসায়ী মো. কফিল উদ্দিনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন ১৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন ১৬ জনেরই বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুর রহিম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোটেক সুরুজ আলী। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তোফাজ্জল, অলি ও মাসুম ছাড়া বাকি সবাই আদালতে উপস্থিত ছিল। এ সময় কয়েকজন আসামি কান্নায় ভেঙ্গে পড়ে। অধিকাংশই ছিল ভাবলেশহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৪ ঘ.