২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ওয়ার্ড কাউন্সিলর খুনের ঘটনায় সাতজন গ্রেপ্তার

খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

খুলনা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিথার হত্যার ঘটনায় সোমবার বিকেলে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক করা সাতজন হলেন- সাচ্চু, মেখ জাকির হোসেন, মুন্সী মুরাদ, আনোয়ার হোসেন, গাউস শেখ, আলমগীর ও মণি। শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর মুসলমান পাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের মোড়ে বিথারের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। রাত ২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। খুলনা কোতয়ালি থানার কর্তব্যরত উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিথারের শ্যালক এস এম রফিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রোববার রাত ও সোমবার সাতজনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ জানান, নগরীর মুসলমান পাড়ার দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বাদ আসর জানাজা শেষে বাসুপাড়া কবরস্থানে বিথারের মরদেহ দাফন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় খুলনা সিটি করপোরেশন চত্বরে প্রথম এবং আওয়ামী লীগ কার্যালয়ে দ্বিতীয় জানাজা হয় বলে তিনি জানান। এ হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলেছেন, জলাবদ্ধতা নিরসনে স