২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্ম‏ণবাড়িয়ায় ২২টি ঘর গুড়িয়ে দিয়েছে হামলাকারীরা

ব্রাহ্ম‏ণবাড়িয়ার নবীনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় জনতা শনিবার সন্ধ্যায় শ্রীরামপুর গ্রামের বেশ কয়েকটি পরিবারের ২২টি ঘর গুড়িয়ে দিয়েছে। এসব পরিবার চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নারী নির্যাতনের মত অপরাধের সঙ্গে জড়িত বলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার হোসেন জামাল দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্ম‏ণবাড়িয়ার নবীনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় জনতা শনিবার সন্ধ্যায় শ্রীরামপুর গ্রামের বেশ কয়েকটি পরিবারের ২২টি ঘর গুড়িয়ে দিয়েছে। এসব পরিবার চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নারী নির্যাতনের মত অপরাধের সঙ্গে জড়িত বলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার হোসেন জামাল দাবি করেন। তার দাবি, অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী জানান। তিনি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। কেউ মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আর যাদের বিরুদ্ধে মামলা আছে তারা পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৯ ঘ.