২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি ধাওয়া

চাঁদপুরের মতলব ডিগ্রি কলেজে রোববার দুপুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

চাঁদপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব ডিগ্রি কলেজে রোববার দুপুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিক আহমেদ। তিনি জানান, রোববার দুপুর ১টার দিকে মতলব ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদল নেতা রাজিব সাবেক সাংসদ জি এম ফজলুল হকের বিভিন্ন উন্নয়মূলক কর্মকাণ্ডের কথা তার বক্তব্যে তুলে ধরেন। এতে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে রাজিবকে মাইকের সামনে থেকে সরিয়ে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-২ আসনের সাংসদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২৯ ঘ.