২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়ার দাবিতে শ্রমিকদের সাভার ইউএনও কার্যালয় ঘেরাও

বকেয়া বেতনের দাবিতে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে সাভারের রাজ ফুলবাড়ী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

সাভার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে সাভারের রাজ ফুলবাড়ী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া আদায়ের ব্যবস্থা করে দেওয়া হবে বলে ইউএনও'র আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা দুপুর সাড়ে ১২টার দিকে ঘেরাও তুলে নেয়। ঘেরাওকারী বিশ্বাস গ্র"পের পোশাক কারখানার শ্রমিক মোকসেদুল, রবিউল আওয়াল, বাচ্চু, সবুজ জানান, তাদের এপ্রিল মাসের অর্ধেক ও জুন মাসের পুরো বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন না দেওয়ায় বাধ্য হয়ে বকেয়া বেতনের দাবিতে তারা সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বাস গ্র"প ঠিকমত বেতন দেয় না বলে শ্রমিকদের অভিযোগ। তারা সে কারণে ইউএনও কার্যালয়ে ঘেরাও করে। দুপুর ১২ টার দিকে ইউএনও রাব্বী মিয়া শ্রমিকদের আশ্বাস দেন, তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া আদায়ের ব্যবস্থা নেবেন। ওসি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমইউএস/এমএসবি/১৬১৮ ঘ.