২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে ছয়জন নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় শুক্রবার বিকেলে যাত্রীবাহী বাসের সঙ্গে চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে দু'টি শিশু ও একজন মহিলা রয়েছেন। এরা হলেন- ছালেহ আহমদ (২৩), পারভেজ (১৭), হুরে জান্নাত (৪), তফসির (২), জামাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী (নাম জানা যায়নি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

কক্সবাজার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় শুক্রবার বিকেলে যাত্রীবাহী বাসের সঙ্গে চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে দু'টি শিশু ও একজন মহিলা রয়েছেন। এরা হলেন- ছালেহ আহমদ (২৩), পারভেজ (১৭), হুরে জান্নাত (৪), তফসির (২), জামাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী (নাম জানা যায়নি)। আতদের মধ্যে দু'জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দু'জনকে ভর্তি করা হয়েছে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিকেল চারটার দিকে চট্টগ্রামমুখী শাহআমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্টো-জ-১১-০৯২১) চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথায় সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁদের গাড়ির (জীপ) সঙ্গে সংঘর্ষ হয়। চাঁদের গাড়িটি অন্তত ২০ জন যাত্রীসহ সেতুর রেলিং ভেঙে ৫০ ফুট নিচে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই বাসটি চলে যায়। চাঁদের গাড়িটি এখনও পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.