হবিগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীরে বোমা বেঁধে বুধবার বিকেল ৫টা থেকে হবিগঞ্জের বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি.) ভবন দখল করে রেখেছে এক জঙ্গি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, অফিসের উপসহকারী প্রকৌশলী আরব আলীকে জিম্মি করে রেখেছে ওই জঙ্গি।
জিম্মি অবস্থা থেকে পালিয়ে আসতে সক্ষম আরেক উপসহকারী প্রকৌশলী শিরিষ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল ৫টার দিকে এক শিশুকে নিয়ে ওই জঙ্গি বিটিসিএল অফিসে ঢুকে পড়ে। এ সময় কর্মরতদের অফিসের সুইচ বন্ধ করে দিতে বলে সে।
পুলিশ ও র্যাব সদস্যরা ভবনটি ঘেরাও করে রেখেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা প্রশাসক আবুল কাশেম তালুকদার ও পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/ডিডি/এইচএ/১৯২১ ঘ.
bdnews24