চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান বোমা বিশেষজ্ঞ জাহিদ হোসেন সুমন ওরফে বোমা মিজানকে সোমবার চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়।
কড়া নিরাপত্তায় সোমবার সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি আদালতে নেওয়া হয়।
কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলা, জেএমবির আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধার ও রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাতমূলক কার্যক্রমের অভিযোগে তিনটি আলাদা মামলায় মিজানকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিমের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা তিনটি বর্তমানে বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। শুনানি শেষে বিচারক আগামী ৯ জুলাই মামলা তিনটিতে তাকে আবারও আদালতে হাজির এবং ১৩ জুলাই সাক্ষ্য নেওয়ার দিন নির্ধারণ করেছেন।
হাজিরা শেষে মিজানকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার দিন কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বোমা মিজান এবং জেএমবির আঞ্চলিক কমান্ডার মোহাম্মদসহ অন্যান্য আসামির বিরুদ্ধে দুটি আলাদা মামলা হয়।
এছাড়া একই বছরের ১৩ ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলার নুরপাড়া এলাকায় জেএমবির ভাড়া করা একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদসহ আইয়ুব আলী ওরফে আবু জর নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাতেও মিজানকে আসামি করা হয়।
এর আগে পলাতক অবস্থায় ২০০৫ সালে চট্টগ্রাম আদালত ভবনে বিচারকের এজলাস এবং আদালত চত্বরে বোমা হামলায় পুলিশ কনস্টেবল রাজীব বড়
bdnews24