সাতক্ষীরা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে সোমবার ভোররাতে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতের নাম- মফিজুল ইসলাম (২৪)। তিনি কলারোয়ার লাঙ্গলঝাড়া গ্রামের জামালউদ্দীনের ছেলে।
ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে বলে বিডিআর কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছেন।
তারা জানান, রোববার ৪/৫ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের তারালি ক্যাম্পের বিএসএফ'র একটি টহলদল তাদেরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মফিজুল মারা যান।
মফিজুলের লাশ বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানান।
সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তার পরিচয় জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24