২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ বিশ্বাসযোগ্য হলে তদন্ত কমিটি গঠন করতে হবে: মইনুল

শেখ হাসিনাকে হত্যার জন্য কারাগারে তার খাবারে বিষ মেশানোর যে অভিযোগ প্রধানমন্ত্রীর উপদেষ্টা করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে হত্যার জন্য কারাগারে তার খাবারে বিষ মেশানোর যে অভিযোগ প্রধানমন্ত্রীর উপদেষ্টা করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেন। তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর এ অভিযোগকে 'ভিত্তিহীন' ও 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেন। শনিবার এক বিবৃতিতে মইনুল হোসেন এ সব কথা বলেন। এতে বলা হয়, "আমার বিরুদ্ধে আনীত ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপবাদের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করছি প্রধানমন্ত্রী বিষয়টি তদন্ত করে দেখবেন এবং সুবিচার নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তখন তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতা এড়াবার চেষ্টা করছেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। "ডা. মোদাচ্ছের আলী উপদেষ্টা হয়েছেন বলে তিনি নিশ্চয়ই সকল দায়িত্ববোধ ও শালীনতার সীমা লংঘন করার লাইসেন্স পান নি। দুর্ভাগ্যের বিষয় তিনি আমার আত্মীয় হন। দৈনিক ইত্তেফাকের সমস্যার ব্যাপারেও তিনি স