২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনা তীর রক্ষা বাঁধের নির্মাণাধীন স্পারে ধস

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় শনিবার দুপুরে যমুনা নদীর পশ্চিম তীর রক্ষা বাঁধের নির্মাণাধীন একটি স্পারের ২৫ মিটার অংশ ধসে পড়েছে। একই উপজেলার অন্তারপাড়ায় যমুনায় ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ২০ মিটার অংশ। ফলে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

বগুড়া, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় শনিবার দুপুরে যমুনা নদীর পশ্চিম তীর রক্ষা বাঁধের নির্মাণাধীন একটি স্পারের ২৫ মিটার অংশ ধসে পড়েছে। একই উপজেলার অন্তারপাড়ায় যমুনায় ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ২০ মিটার অংশ। ফলে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে ধস ঠেকানোর চেষ্টা চলছে। স্থানীয় সাংসদ আব্দুল মান্নান, শনিবার এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/টিআর/২৩৩১ ঘ.