জয়পুরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের কালাই উপজেলার জালাইগাড়ী গ্রাম থেকে বৃহস্পতিবার ভোর রাতে এনামুল হক (২২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
২০০৩ সালের ২১ জানুয়ারি কালাই উপজেলার বেগুন গ্রামে পীরের আস্তানায় পাঁচজনকে জবাই করে হত্যার ঘটনায় করা মামলায় এনামুল অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব ও পুলিশ।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আশরাফুজ্জামান নওশাদ ভোররাত সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত জালাইগাড়ি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে এনামুলকে গ্রেপ্তার করা হয়।
এনামুল জালাইগাড়ী গ্রামের পূর্বপাড়ার আব্দুল গফুরের ছেলে বলে তিনি জানান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এনামুলকে র্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৩ ঘ.
bdnews24