২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত নয়টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএণ্ডবি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

বাগেরহাট, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত নয়টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএণ্ডবি বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক (মালিক) লাভলু শেখকে শনাক্ত করেছে। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে। বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত অপর দুই মোটরসাইকেল যাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার জন্য রূপসা সেতুর টোল প্লাজায় কয়েকটি ট্রাক আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২৩০৬ ঘ.