সিরাজগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোল আদায় নিয়ে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের দু'দল টেম্পো শ্রমিকের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
আহত লিটন, মুকুল, ডাবলু, আলী, জনি ও মিলনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন- আলমগীর, মমিন, দেলোয়ার ও ফরিদ।
সদর থানরা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরনবী জানান, সিরাজগঞ্জ জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পরাজিত নেতা হামিদুল ইসলামের নেতৃত্বে একদল শ্রমিক স
bdnews24