ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শ্যাওড়াপাড়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের নিক্ষেপ করা বোমা বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক বজলার রহমান জানান, রাত ১১টার দিকে শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে আউট রাইট ফ্যাশন গার্মেন্টসের সিঁড়ির সামনে একটি বোমা বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে চলন্ত কোনও যানবাহন থেকে বোমাটি ছুঁড়ে মারা হয়।
আহতরা হলেন আমির হোসেন (২৫) ও আব্দুর রহিম (৩০)। তারা গার্মেন্টসের 'সিভিল স্টাফ' বলে পুলিশ কর্মকর্তা জানান।
তবে আহতরা জানান, একটি নয় একাধিক বোমার বিস্ফোরণ ঘটেছে।
বজলার রহমান বলেন, "আমরা এখানকার মানুষকে জিজ্ঞাসাবাদ করে একটি বোমা বিস্ফোরণের কথাই জানতে পেরেছি।"
ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু বলতে পারেনি।
পুলিশ কর্মকর্তা বলেন, "বোমাটিতে স্কচটেপ প্যাঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ককটেল। স্পি
bdnews24