ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সেতু বিভাগের সচিব মো. আব্দুল করিমকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করে বলেন, আব্দুল করিমকে বুধবার বিকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিগত তত্ত্ববধায়ক সরকারের সময় তিনি স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও মৎস ও পশু সম্পদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২২৩০ঘ.
bdnews24