ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতির স্বার্থে বিএনপিকে আবারও সংসদে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে মঙ্গলবার র্যালি পূর্ব এক সমাবেশে স্থানীয় সরকারমন্ত্রী এ আহ্বান জানান।
সৈয়দ আশরাফ বিএনপির উদ্দেশ্যে বলেন, "সংসদে আসুন, দেশের জন্য কথা বলি। সংসদ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না। জাতির মুক্তিও অর্জিত হবে না।"
প্রধান বিরোধী দল বিএনপি সম্মানজনক আসনের দাবিতে শুরু থেকেই চলতি বাজেট অধিবেশন বর্জন করছে।
তিনি বলেন, "আমরা আর হানাহানি চাই না, দলে দলে মারামারি চাই না, একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই।"
একটি অসা
bdnews24