২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য রাজিব ও আবু বকর ৫ দিন রিমান্ডে

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এমরানুল হক রাজিব ও আবু বকর ছিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজিব ও আবু বকরকে রোববার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এমরানুল হক রাজিব ও আবু বকর ছিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজিব ও আবু বকরকে রোববার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রিমান্ডের আবেদন জানান পল্লবী থানার উপপরিদর্শক কামারুজ্জামান। হাকিম রোখসানা বেগম হ্যাপি শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। পুলিশের আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ সন্ত্রাসী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত। এরা আত্মঘাতী বোমা হামলা দলের নেতা। দেশকে ধ্বংস করে দিতে এরা সংঘবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা হয়েছে। মঙ্গলবার সন্ত্রাস দমন আইনে তাদের জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে। অপর মামলার শুনানি হবে আগামী ২৮ জুন। ঢাকা ও ময়মনসিংহের মুক্তাগাছায় রোববার পৃথক অভিযান চালিয়ে বুয়েট থেকে পাস করা প্রকৌশলী এমরানুল হক রাজিব ওরফে মইনুল ওরফে আবু তোবা ওরফে ইকবাল (৩০) এবং আবু বকর ছিদ্দিক ওরফে আবু হানিফ (২০) সহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। অপর দুইজন হচ্ছেন, গায়েরে এহসার সদস্য সাইফুল ইসলাম (২৮) ও শিরিন শাপলা (১৮)। তারা জেএমবির এহসার সদস্য। তাদের মঙ্গলবার আদালতে হাজির করা হয়নি। র‌্যাব জানায়, প্রকৌশলী রাজিব জেএমবির তথ্য প্রযুক্তি (আইটি) প্রধান এবং বিস্ফোরক বিশেষজ্ঞ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬৩৬ ঘ.