২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

মাগুরা জেলার শালিখা উপজেলার দিঘি গ্রামে টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত এক ব্যক্তি মঙ্গলবার দুপুরে মারা গেছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

মাগুরা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা জেলার শালিখা উপজেলার দিঘি গ্রামে টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত এক ব্যক্তি মঙ্গলবার দুপুরে মারা গেছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের নাম- ফকরুল ইসলাম (৪০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুরুতর আহত পাঁচজনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।" এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি বলে জানান তিনি। নিহতের আত্মীয় আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদেশে লোক পাঠানোর টাকা লেনদেন নিয়ে লুৎফর রহমান ও আব্দুর রাজ্জাকের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। ফকরুল রাজ্জাক গ্র"পের লোক বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৬২৭ ঘ.