২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোন্দকার দেলোয়ার বারডেমে ভর্তি

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে চিকিৎসকরা খোন্দকার দেলোয়ারকে ভর্তির পরামর্শ দেয় বলে জানিয়েছেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসচিব আজ (রোববার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যান। কিন্তু রক্তে শর্করার মাত্রা অনেক কমে যাওয়ায় চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দুপুর ১টায় তাকে ভর্তি করা হয়।" এদিকে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবউদ্দৌলাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রিজভী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৪৪ ঘ.