ঢাকা জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে বৃহস্পতিবার সকালে দুই সন্দেহভাজনকে আটক করেছে র্যাব।
তারা হলেন মো. বাদল (৩২) ও মোছা. মুকুল আক্তার (৩৫)।
র্যাব-৪-এর সহকারী পরিচালক মেনহাজুল আজম জানান, সকালে মীরপুরের দারুস সালাম থানার প্রিয়াঙ্গন বাজারের এক বাসা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির সরঞ্জাম, ২০০টি নামবিহীন ও ২৫টি জাল লাইসেন্স ।
র্যাব জানিয়েছে আটক দু'জন স্বীকার করেছেন তারা জাল লাইসেন্স তৈরিতে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/টিআর/এসকে/২১১৭ঘ.
bdnews24