২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফেন্সিডিলসহ মাইক্রোবাস ও প্রাইভেট কার আটক

সাভারের নিরিবিলি এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার করেছে ৪ মাদক ব্যবসায়ীকে। তারা হচ্ছে মো. রফিকুল ইসলাম (৪০), রবিউল (২৮), শরিফুল ইসলাম (২৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (২৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 06:07 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

সাভার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের নিরিবিলি এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার করেছে ৪ মাদক ব্যবসায়ীকে। তারা হচ্ছে মো. রফিকুল ইসলাম (৪০), রবিউল (২৮), শরিফুল ইসলাম (২৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (২৭)। এ ব্যাপারে বুধবার আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের ইনর্চাজ লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল নিরিবিলি এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে তল্লাশি করে ১ হাজার ৩০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাইক্রোবাস ও প্রাইভেট কারটি বাজেয়াপ্ত করে বলে উল্লেখ করে র‌্যাব কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ী একাধিকবার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল রাজধানীতে আনার কথা স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/০০০৪ ঘ.