২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসি-র প্রতি সিলিন্ডার এলপিজির দাম ১৫০ টাকা কমলো

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা এলপিজি গ্যাসের দাম ১৫০ টাকা কমানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা এলপিজি গ্যাসের দাম ১৫০ টাকা কমানো হয়েছে। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। বিইআরসির চেয়ারম্যান গোলাম রহমান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলপিজি'র প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৫০ থেেেক কমিয়ে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর করা হবে। বিপিসি ১০ জুন দাম কমানোর জন্য বিইআরসির কাছে প্রস্তাব পাঠায়। বিপিসি সূত্রে জানা গেছে, বাজারে চাহিদার ২৫ শতাংশ পূরণ করে থাকে তাদের সরবরাহ করা এলপিজি। তবে এ মুহূূর্তে বাজারে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চেয়ে সরকারি প্রতিষ্ঠান বিপিসি'র সিলিন্ডারের দাম বেশি হওয়ার কারণে তাদের বিক্রি হ্রাস পেয়েছে। স