ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ উৎপাদন এবং সিএনজি স্টেশনের জন্য ৬১টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি কার্যালয়ের মঙ্গলবার এক উন্মুক্ত সভার এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়।
বিইআরসি'র চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ উৎপাদনের লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো সবাই উৎপাদন শুরু করলে বিদ্যুৎ ঘাটতি কিছুটা মিটবে।
তিনি জানান, এরা পুরোদমে উৎপাদন গেলে নতুন প্রায় ১২৫ মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন হবে।
বিইআরসির চেয়ারম্যান বলেন, "এতে শুধু বিদ্যুৎ উৎপাদনই বাড়বে না। নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। রপ্তানীমুখী প্রতিষ্ঠানগুলোও নির্বিঘে
bdnews24