২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্র ও ফেন্সিডিলসহ দু'জন গ্রেপ্তার

রাজধানীর মহাখালী এলাকা থেকে রোববার সকালে অস্ত্র ও ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার শ্রীকান্ত পাল অপু (৪৩) ও মন্টু মিয়া (৪৮) মোটরসাইকেল ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত বলে র‌্যাবকে জানিয়েছেন। তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি রিভলবার, ৫০ বোতল ফেন্সিডিল এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 08:10 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মহাখালী এলাকা থেকে রোববার সকালে অস্ত্র ও ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার শ্রীকান্ত পাল অপু (৪৩) ও মন্টু মিয়া (৪৮) মোটরসাইকেল ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত বলে র‌্যাবকে জানিয়েছেন। তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি রিভলবার, ৫০ বোতল ফেন্সিডিল এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপারেশন্স) আব্দুল মোমেন জানান, সকাল ৬টার দিকে ক্যাপ্টেন এসএম মেহেদী ফয়সালের নেতৃত্বে র‌্যাবের একটি দল মহাখালীর মুক্তিযোদ্ধা ছাউনীর সামনে একটি প্রাইভেট কারকে থামতে বললে গাড়ির চার আরোহীর মধ্যে দু'জন পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা অপর দু'জনকে গ্রেপ্তার করে। রাতের বেলা গুলশান, বনানী ও মহাখালী এলাকায় গাড়ি নিয়ে মোটরসাইকেল ছিনতাই করেন। মাদক ব্যাবসায়ও জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/০১৪৬ ঘ.