২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাস থেকে পেট্রোলভর্তি জার ও অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ধারালো অস্ত্র ও তিন লিটার পেট্রোল ভর্তি একটি জেরিক্যান উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, আড়াই ফুট লম্বা ধারালো লোহার পাত, লোহার পাইপ, রড এবং তিন লিটার পেট্রোল ভর্তি জেরিক্যান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ধারালো অস্ত্র ও তিন লিটার পেট্রোল ভর্তি একটি জেরিক্যান উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, আড়াই ফুট লম্বা ধারালো লোহার পাত, লোহার পাইপ, রড এবং তিন লিটার পেট্রোল ভর্তি জেরিক্যান । রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন মারজান কটেজের পেছন থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। সম্ভবত কোন নাশকতার উদ্দেশে তা আনা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িতদের চিহ্নিত করতে পারলে কঠোর ব্যবস্থা নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এএল/এসকে/১৯৩৭ঘ.