২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউপিএস'র নতুন কমিটি গঠন

দীপঙ্কর দীপুকে সভাপতি ও মাহতাব-উল-আলমকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের উপদেষ্টা মার্কেটিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম সম্প্রতি নতুন এই কমিটি গঠনের কথা ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীপঙ্কর দীপুকে সভাপতি ও মাহতাব-উল-আলমকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের উপদেষ্টা মার্কেটিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম সম্প্রতি নতুন এই কমিটি গঠনের কথা ঘোষণা করেন। যারা কমিটিতে রয়েছেন তারা হলেন সহ-সভাপতি মো. মোকাররম হোসেন (ফলিত রসায়ন), সহ-সাধারণ সম্পাদক পার্থ সরকার (পদার্থ বিজ্ঞান), সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাহিদ উদ্দিন (ব্যবস্থাপনা), সহ-সাংগঠনিক সম্পাদক পান্থ রহমান (হিসাব বিজ্ঞান), অর্থ সম্পাদক কাজী তানভির আহমেদ (ব্যবস্থাপনা), সহ-অর্থ সম্পাদক রুমানা আমিন (তথ্য ব্যবস্থাপনা), প্রচার ও যোগাযোগ সম্পাদক অভিজিৎ নন্দী (তথ্য ব্যবস্থাপনা), সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক রুবাইয়াৎ হাসান দ্বীপ (হিসাব বিজ্ঞান), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান (পদার্থ বিজ্ঞান)। কার্যকরী সদস্যরা হলেন রেদওয়ান আহমেদ (শান্তি ও সংঘর্ষ), সিদ্ধার্থ গোস্বামী (দর্শন)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২১০ ঘ.