২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'চরমপন্থী' দলের আঞ্চলিক নেতাকে হত্যা

পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাট এলাকা থেকে শনিবার মোস্তাক হোসেন ওরফে মোস্ত (৩১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

পাবনা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাট এলাকা থেকে শনিবার মোস্তাক হোসেন ওরফে মোস্ত (৩১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মোস্তাক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল) এর লাল পতাকা গ্র"পের আঞ্চলিক নেতা। দলের অন্য গ্র"পের সঙ্গে কোন্দলের কারণে তাকে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। ফরিদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান জানান, শুক্রবার রাতে ১০/১২ জন সন্ত্রাসী উপজেলার মান্নাননগরের আলম হোসেনের বাড়িতে হানা দিয়ে তার বড় ছেলে মোস্তাককে ধরে নিয়ে যায়। শনিবার ধানুয়াঘাট বাজারের পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর থানায় মামলা হয়েছে বলে জানান এসআই তৌহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.