গাইবান্ধা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।"
তিনি বলেন, "মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশ গড়তে একই ধারার শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই।"
শুক্রবার গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা শিক্ষক সমিতি আয়োজিত 'শিক্ষানীতি ও আমাদের আকাঙ্খা' শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মেনন এ কথা বলেন।
অধ্যাপক মমতাজুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- মোজাহিদ হোসেন খান, একরামুল হক, জহুরুল ইসলাম, আবু রাহেন শফিউল্লাহ প্রমুখ।
তারা শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণ, স্বতন্ত্র বেতন কাঠামো চালু, ইউনেসকো ও আইএলও'র সুপারিশের আলোকে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24