যশোর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরে বৃহস্পতিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বাস চালক লুৎফর (৬৫) ও এক অজ্ঞাত পরিচয় রিকশাচালক। আহত ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ১১টার দিকে যশোরের কোতোয়ালি থানার সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের চালক ও ওখানে থাকা এক রিকশাওয়ালা মারা যান।
পুলিশ বাসটিকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৭ ঘ.
bdnews24