ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মতিঝিল থানার শান্তিবাগ এলাকা থেকে সোমবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃতের নাম কামালউদ্দীন ভুঁইয়া (৪৫)। তিনি গাড়ির ব্যবসা করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বাসা শান্তিবাগের ৩৪০ মগা হাজীর গলি।
কামালউদ্দীনের ভাগ্নে মবিনুর রহমান জানান, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ৪/৫ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার বাসার লোকজনকে জিম্মি করে। তারা কামালউদ্দীনের হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে পাঁচতলার ছাদে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা চলে যাওয়ার পর এলাকাবাসী ছাদে গিয়ে তার লাশ উদ্ধার করে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, পূর্বশত্র"তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের ভাই নাসিরউদ্দীন অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০৪৯ঘ.
bdnews24