রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দখল আর দূষণে বিপন্ন বন্দর নগরীর প্রাণ কর্ণফুলী নদী।
চর জেগে ওঠায় ওমর আলী ঘাট, অভয়মিত্র ঘাট ও মনোহরখালী মৎস্য অবতরণ কেন্দ্রে এখন আর ট্রলার ভিড়তে পারে না। দুই কূলে গড়ে ওঠা সাত শতাধিক শিল্প কারখানার বর্জ্য নগরীর ১৫টি খাল দিয়ে সরাসরি কর্ণফুলীতে পড়ছে। পাশাপাশি প্রতিদিন শত শত জাহাজের তেল বর্জ্য নিঃসরণও কর্ণফুলীকে পরিণত করছে ভাগাড়ে।
কর্ণফুলী নদী গবেষক চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ ইদ্রিস আলী জানান, কাপ্তাই বাঁধ থেকে মোহনা পর্যন্ত সাড়ে ৮৮ কিলোমিটার দৈর্ঘ্যরে কর্ণফুলী নদীর দুই তীরে দেড় শতাধিক বড় শিল্প প্রতিষ্ঠানসহ প্রায় ৭৩০টি প্রতিষ্ঠান রয়েছে। কারখানাগুলোর প্রায় ৯০ শতাংশ দূষিত বর্জ্য সরাসরি কিংবা সংযুক্ত খালের মাধ্যমে কর্ণফুলীর পানি দূষণ করছে। এসব কারখানা থেকে ৬২ ধরনের ক্ষতিকারক রাসায়নিক বর্জ্য নদীর পানিতে মিশছে প্রতিদিন।
ইদ্রিস আলী বলেন, "একমাত্র জোয়ার-ভাটা প্রভাবিত নদী বলে কর্ণফুলী এখনও টিকে আছে। নইলে খরস্রোতা এ নদীটি অনেক আগেই হারিয়ে যেত।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার ঘোষণা দিয়েছেন, দেশের নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। এতে আশায় বুক বাঁধছে চট্টগ্রামবাসী।
নদী তীরে কর্ণফুলী পেপার মিল (কেপিএম), টিএসপি, সিইউএফএল ও কাফকোর মতো বৃহৎ শিল্প কারখানা যেমন রয়েছে তেমনি ট্যানারি, টেক্সটাইল মিল, তেল শোধনাগার ও সাবান তৈরির মতো কারখানাও রয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, কেপিএম কর্ণফুলী দূষণের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৪৯ সালে স্থাপিত হওয়ার পর থেকে এ কারখানার বর্জ্য ও নির্গত গ্যাস সরাসরি নদীর পানিতে মিশছে।
তবে কেপিএমের পক্ষ থেকে স
bdnews24