২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আয়লায় ক্ষতিগ্রস্তদের জন্য থাইল্যান্ডের ১৩ লাখ টাকার সহায়তা

ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্তদের জন্য থাইল্যান্ড ১৩ লাখ ৬৫ হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। ঢাকাস্থ থাই দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, থাই সরকার ও সেদেশের জনগণের পক্ষ থেকে বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এই সহায়তা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্তদের জন্য থাইল্যান্ড ১৩ লাখ ৬৫ হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। ঢাকাস্থ থাই দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, থাই সরকার ও সেদেশের জনগণের পক্ষ থেকে বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এই সহায়তা দেওয়া হচ্ছে। থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৩ লাখ ৬৫ হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এছাড়া কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধবিহারের অনাথ কর্মসূচিতে থাইল্যান্ড ৪ দশমিক ৬৫ টন চাল দিয়েছে। বৌদ্ধবিহার পরিদর্শনকালে ২ মে থাই পররাষ্ট্রমন্ত্রী পিরোমিয়া ও তার স্ত্রী শিনতানা পিরোমিয়া বৌদ্ধবিহার কর্তৃপক্ষের কাছে এই চাল হস্তান্তর করেন। থাই পররাষ্ট্রমন্ত্রী ১ থেকে ৩ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসকে/২০০৮ঘ.