২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বাস-কার সংঘর্ষে ৩ জন নিহত

মির্জাপুর উপজেলার শুভুল্যায় বুধবার বিকেলে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

টাঙ্গাইল, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মির্জাপুর উপজেলার শুভুল্যায় বুধবার বিকেলে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান, ঢাকা থেকে বগুড়াগামী এস আই পরিবহনের বাসের (বগুড়া-ব-১১-০০০৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের (চট্ট-মেট্রো-গ-১৫৮৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ও দু'যাত্রী মারা যায়। নিহতরা হচ্ছেন ভোলা জেলার রতন (৪৫) ও বরিশাল জেলার মনির হোসেন (৪০)। নিহত চালকের (৩৮) পরিচয় জানা যায়নি। বাসের চালক পলাতক। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০৩৪ঘ.