২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের স্থগিত নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি কেন্দ্রে এবং কুমিল্লার মুরাদনগরের তিনটি কেন্দ্রে, চান্দিনায় চারটি কেন্দ্রে ও ফেনীর ছাগলনাইয়ার ১০টি কেন্দ্রেও ভোট নেওয়া শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের স্থগিত নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি কেন্দ্রে এবং কুমিল্লার মুরাদনগরের তিনটি কেন্দ্রে, চান্দিনায় চারটি কেন্দ্রে ও ফেনীর ছাগলনাইয়ার ১০টি কেন্দ্রেও ভোট নেওয়া শেষ হয়েছে। নেত্রকোনার আটপাড়া উপজেলার দুটি কেন্দ্রে সোমবার ভোট হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে রোববার রাতে তা স্থগিত করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চেয়ারম্যান পদে একটি কেন্দ্রে ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল। বিকেল চারটার দিকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, পাঁচটি উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নির্বাচনে কি পরিমাণ ভোট পড়েছে তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি তিনি। ২২ জানুয়ারির নির্বাচনের আগে উখিয়া ও খাগড়াছড়ির দিঘীনালা এবং নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। ৬ এপ্রিল উখিয়া ছাড়া বাকি পাঁচটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া ১৬ মার্চ আটটি উপজেলার আরও কয়েকটি স্থগিত কেন্দ্রে আবার ভোট নেওয়ার পর ফল প্রকাশ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দুপুর পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। দেড়টার দিকে উপজেলার কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এ পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়েছে। ২২ জানুয়ারি এ উপজেলায় ভোটগ্রহণের একদিন আগে নির্বাচন কমিশন চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক চৌধুরীর প্রার্থিতা বাতিল করার ঘটনায় তার সমর্থক ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ঘেরাও এবং কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে। এ পরিস্থিতিতে নির্বাচন স্থগিত করা হয়। ৬ এপ্রিল নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হলেও 'অনিবার্যকারণ' দেখিয়ে আবারও স্থগিত করা হয়। ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী। তারা হলেন- উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি শাহজালাল চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক চৌধুরী। তবে স্থানীয় পত্রিকায় বিবৃতি দিয়ে মাহমুদুল হক চৌধুরী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মধ্যে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।" ফেনী: ছাগলনাইয়া উপজেলার স্থগিত ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ১০টি কেন্দ্রে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোমিনুর রশিদ আমিন। ২২ জানুয়ারি ছাগলনাইয়া উপজেলার ৪৭টি কেন্দ্রের মধ্যে ৩৭কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন হলেও ১০ কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশনের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়। ফেনী জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলামের কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্থগিত হওয়া একটি কেন্দ্র