২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলায় আরো ১১ বিডিআর সদস্য গ্রেপ্তার

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ১১ বিডিআর সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার নতুন ওই ১১ সদস্যসহ মোট ৭০ বিডিআর সদস্যকে পাঁচ দিনের আইনী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ১১ বিডিআর সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার নতুন ওই ১১ সদস্যসহ মোট ৭০ বিডিআর সদস্যকে পাঁচ দিনের আইনী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে মহানগর হাকিম মুমিনুল হাসান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নতুন গ্রেপ্তার ১১ জন হলেন- সিপাহি ফিরোজ হোসেন, ল্যান্স নায়েক জহিরুল হক, ল্যান্স নায়েক হারুনুর রশিদ, সিপাহি লিটু দাস, সিপাহি ফরহাদ খান, নায়েক জহির উদ্দিন, সিপাহি সুজাউল ইসলাম, সিপাহি কাওসার আহমেদ, সিপাহি ওয়াসিমউদ্দিন, হাবিলদার এমদাদুল হক ও সিপাহি মনসুর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯১৫ঘ.