ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় 'আয়লা-য়' দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাতে এ নির্দেশ দেন তিনি।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' চেয়ারপার্সন ঘূর্ণিঝড়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিরোধী দলীয় নেতা সার্বক্ষণিক সেখানের অবস্থা খোঁজ-খবর নিচ্ছেন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৫১ঘ.
bdnews24