২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলায় আরো দুই বিডিআর সদস্যের স্বীকারোক্তি

পিলখানা বিদ্রোহ মামলায় আরও দুই বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেলে মুখ্য মহানগর হাকিমের আদালতে সিপাহি দেওয়ান আলী ও সিপাহি ফয়সাল ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। এ নিয়ে এই মামলায় ৭৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহ মামলায় আরও দুই বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেলে মুখ্য মহানগর হাকিমের আদালতে সিপাহি দেওয়ান আলী ও সিপাহি ফয়সাল ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। এ নিয়ে এই মামলায় ৭৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এছাড়া রোববার একই আদালত থেকে ৪৩ জন বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আইনী হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে এ পর্যন্ত মোট ৬০৯ জনকে আইনী হেফাজতে নিলো মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২৮ ফেব্র"য়ারি প্রথমে লালবাগ এবং পরে নিউমার্কেট থানায় স্থানান্তুরিত মামলাটিতে ১৩৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৯ জুন আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২৪৯ঘ.