২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় পিসি কলেজের ছাত্র নিহত

বাগেরহাটে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত সরকারি পিসি কলেজের এক ছাত্র শুক্রবার ভোররাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 06:37 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

বাগেরহাট, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত সরকারি পিসি কলেজের এক ছাত্র শুক্রবার ভোররাতে মারা গেছেন। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান প্রথম বর্ষের ওই ছাত্রের নাম রোজিন কর্নেল লিও জিকো সরকার (২০)। তিনি মংলা পৌরসভার পাওয়ার হাউজ এলাকার রবার্ট স্বপন সরকারের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিকো বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট শহর রক্ষা বাঁধের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের সামনে তার মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তিনি বলেন, "স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানে শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।" জিকো বাগেরহাট শহরের পুরাতন জেলখানা সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন বলেও জানান ওসি রাম প্রসাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১২৪৫ ঘ.