২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব: শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে অধ্যাপক খন্দকার বজলুল হক সভাপতি ও অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম মহাসচিব হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ফেডারেশনের এক সভায় এই নির্বাচন হয়। নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিদায়ী সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে অধ্যাপক খন্দকার বজলুল হক সভাপতি ও অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম মহাসচিব হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ফেডারেশনের এক সভায় এই নির্বাচন হয়। নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিদায়ী সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী। নতুন কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ কাজী গালিব আহসান, অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন, অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, অধ্যাপক এম জিল্লুর রহমান, অধ্যাপক এ আবু বকর, ড. এম মাহবুবুল কবির, মো. আবু তাহের চৌধুরী, ড. মোহাম্মদ কামরুল হুদা, অধ্যাপক মো. বাহাদুর মিঞা, অধ্যাপক এম এ এম ইয়াহিয়া, খন্দকার, অধ্যাপক এম এ মতিন, ড. মো. শামসুল আলম, হারুন-অর-রশীদ, অধ্যাপক মো. আবু সিনা, ড. সৈয়দ মাকসুদুর রহমান, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড.সফিউল আলম, অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক হাবিবুর রহমান, আক্তার হাসীন, সাব্বির মোস্তফা, অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, ড. মইনুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৪০ঘ.