২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে দিনাজপুর ও নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে দিনাজপুর ও নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দিনাজপুরে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয় সোমবার দুপুরে এবং নেত্রকোনার খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ ও সদর উপজেলায় ঝড় হয় রোববার রাত ও সোমবার দুপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে দিনাজপুর ও নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দিনাজপুরে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয় সোমবার দুপুরে এবং নেত্রকোনার খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ ও সদর উপজেলায় ঝড় হয় রোববার রাত ও সোমবার দুপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- দিনাজপুর: দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ উপজেলায় সোমবার শিলাবৃষ্টিতে প্রায় ২ হাজার হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভুট্টা ও পাটসহ মৌসুমী ফলেরও ব্যাপক ক্ষতি হয়। জেলার কৃষি স