২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি: শুনানিতে অপারগ চতুর্থ বেঞ্চও

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে প্রধান বিচারপতির গঠন করে দেওয়া হাই কোর্টের চতুর্থ বেঞ্চও। সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি ফারাহ্ মাহবুবের বেঞ্চ এই মামলার নথিটি পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 06:09 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে প্রধান বিচারপতির গঠন করে দেওয়া হাই কোর্টের চতুর্থ বেঞ্চও। সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি ফারাহ্ মাহবুবের বেঞ্চ এই মামলার নথিটি পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এরপর রিটটি শুনানির জন্য প্রধান বিচারপতি এম এম রুহুল আমীন হাই কোর্টের আরেকটি বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। সোমবার বিকেলে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে রিটটি পাঠানো হয়। মঙ্গলবার এই বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে। এর আগে তিনটি বেঞ্চ শুনানিতে অপারগতা প্রকাশ করলে প্রধান বিচারপতি রোববার রিটটি শোনার জন্য চতুর্থ একটি বেঞ্চ গঠন করে দেন। রোববার বিকাল তিনটায় প্রধান বিচারপতি রিটটি বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি ফারাহ্ মাহবুবের বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন। এর আগে সকালে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের তৃতীয় বেঞ্চ খালেদার রিটটি শুনানি গ্রহণ করতে বিব্রতবোধ করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়। আদালত আদেশে বলেছে, "এই বেঞ্চের একজন বিচারপতি এই বাড়িটি নিয়ে নথিতে মতামত দিয়েছিলেন। আচরণবিধি অনুযায়ী বিচারক হওয়ার আগে কোনো মামলার বিষয়বস্তু সংক্রান্ত