২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার মরদেহ সুধা সদনে

প্রধানমন্ত্রীর স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মরদেহ তার নিজ বাসা ধানমণ্ডির সুধা সদনে নিয়ে যাওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মরদেহ তার নিজ বাসা ধানমণ্ডির সুধা সদনে নিয়ে যাওয়া হয়েছে। বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে একটি অ্যাম্বুলেন্স তার মরদেহ নিয়ে স্কয়ার হাসপাতাল থেকে রওয়ানা দেয়। পৌনে ছয়টার দিকে এটি সুধা সদনে পৌঁছে। ওয়াজেদ মিয়ার কফিন বাসার ভেতরেই রাখা হয়েছে। সুধাসদন থেকে মইনুল হক চৌধুরী ও গোলাম মোর্তজা অন্তু জানান, স্বামীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কয়ার হাসপাতাল থেকে সরাসরি সুধা সদনে চলে যান। মন্ত্রীসভার অনেক সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেষ শ্রদ্ধা জানাতে সুধা সদনে যান। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াও রাতে সেখানে যাচ্ছেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছেন। ওয়াজেদ মিয়ার ডাক নাম অনুযায়ী ধানমণ্ডির এই বাড়ির নাম 'সুধা সদন'। অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তির আগে তিনি শেষ দিনগুলো এ বাড়িতেই কাটিয়েছেন। পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার নিকট আত্মীয়স্বজন, মন্ত্রিসভার সদস্য, সাংসদ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমণ্ডির বাড়িটিতে ভিড় করছেন। সুধা সদনে একটি শোক বই খোলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএল/টিআর/২০৩৭ঘ.